ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক… — Al Firdaws — TG.ME

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের কঙ্কাল উদ্ধার হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তারদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গারোর ভিটার জঙ্গলে কঙ্কালের সন্ধান মেলে। রাশেদুলের বাবা মো. শাহজাহান প্যান্ট ও গেঞ্জি দেখে তার ছেলের বলে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গণমাধ্যম সূত্র জানায়, গত ১২ আগস্ট রাত ৯টার দিকে জসিম মিয়া নামে এক যুবক মোবাইল ফোনে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাশেদুল আর বাড়িতে ফেরেনি। পরদিন সকালে রাশেদুলের সেল ফোন থেকে তার বাবার কাছে নারী কণ্ঠে রাশেদুলকে অপহরণ করা হয়েছে এমন তথ্য জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা পাঠাতে দুই ঘণ্টা সময় বেঁধে দিয়ে কয়েক দফা মুঠো ফোনে বার্তাও পাঠানো হয়।

পরে রাশেদুলের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। ২৫ আগস্ট জসিম নামে এক অপহরণকারীকে প্রধান আসামি করে থানায় অপহরণ মামলা করেন তিনি।
❤2👍1
September 8, 2026 422